ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে প্রযুক্তি-নির্ভর সহিংসতা প্রতিরোধে পরামর্শ সভা

সারাদেশ | মো.মিজানুর রহমান | পিরোজপুর প্রতিনিধি

(৯ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৬:১২ অপরাহ্ন

banglahour

পিরোজপুরে প্রযুক্তির অপব্যবহারের ফলে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে এক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে এবং পিরোজপুর গণ উন্নয়ন সমিতির সহযোগিতায় দিনব্যাপী এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. রিয়াদ হাসান। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আকতার হোসেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল কবির এবং জেলা তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল হক চান, এডিশনাল পিপি ওয়াহিদ হাসান বাবু, শিক্ষক নেতা ঈশ্বরচন্দ্র দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ফ ম রেজাউল করিম, কথাসাহিত্যিক খায়রুন নাহার রুবি, সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান খোকন, সাংবাদিক হাসান মামুন ও নুর উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় পর্যায়ের অংশীজনরা।

সভায় বক্তারা বলেন, প্রযুক্তি মানুষের জীবনযাত্রাকে সহজ করলেও এর অপব্যবহারের ফলে প্রযুক্তি সহায়তাপ্রাপ্ত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) নতুন মাত্রায় সমাজে বিস্তার লাভ করছে। এ ধরনের সহিংসতা ব্যক্তিগত পর্যায় ছাড়িয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুতর সমস্যায় পরিণত হচ্ছে।

বক্তারা TFGBV প্রতিরোধ ও প্রশমনে সরকার, সিভিল সোসাইটি, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল উন্নয়নের সঙ্গে সঙ্গে নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম