ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাজেকে দুই শতাধিক শীতার্তের মাঝে বাঘাইহাট জোনের শীতবস্ত্র বিতরণ

সারাদেশ | মিলটন বাহাদুর | জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি

(৪ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার, ৬:৪৪ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাঘাইহাট সেনা জোন। জোনের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র, দুস্থ ও বয়স্ক পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে ৩৬নং সাজেক ইউনিয়নের অদিতি পাবলিক স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ৬নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও আশপাশের বিভিন্ন গ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, পিএসসি, ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দয়াধন চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মো. রায়হান হোসেন, বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ শীতকালে চরম দুর্ভোগে পড়ে। সবাইকে একসঙ্গে সহায়তা দেওয়া সম্ভব না হওয়ায় বাঘাইহাট জোনের আওতাধীন বিভিন্ন দুর্গম এলাকায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাজেকের স্থানীয় জনগণের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের নিরাপত্তার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তীব্র শীতে সাধারণ মানুষ যাতে কষ্টে না থাকে, সে লক্ষ্যে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা সৃষ্টি করেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯