রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন নিজ হাতে এসব কম্বল তুলে দেন।
১৮ জানুয়ারি বিকেলে রতনদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও মোঃ মেজবাহ উদ্দিন ইউনিয়নের বিভিন্ন এলাকার দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউপি সদস্য মুক্তার হোসেনসহ অন্যান্য উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে উপস্থিতরা বলেন, শীতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি এই ধরনের সহায়তা শীতের কষ্ট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
