ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শরণখোলায় সুন্দরবন সংরক্ষণে ইয়ুথ ক্লাবের নতুন কমিটি গঠন

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু |জেলা প্রতিনিধি |বাগেরহাট

(৯ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৩:৫৬ অপরাহ্ন

banglahour

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ, উদ্ধার ও পরিবেশ সচেতনতা কার্যক্রম আরও গতিশীল করতে বাগেরহাটের শরণখোলা উপজেলায় ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

একটি সম্মিলিত সভায় সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে আলোচনা শেষে সবাই সম্মতিতে নতুন কমিটির সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলামকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ লিমন আহমেদ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাইজুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তারিণ তামিরা। সাংগঠনিক সম্পাদক মিলন মোল্লা ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইশা। বন্যপ্রাণী সংরক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামসু হাওলাদার, বন ও পরিবেশ সম্পাদক সুমাইয়া আক্তার, মাঠ কার্যক্রম সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক জুয়েল হোসেন হৃদয় এবং গবেষণা ও তথ্য সম্পাদক মোঃ আবু তালহা। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম শান্ত।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম সুন্দরবন সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী উদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সদস্যরা জানিয়েছেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও বিস্তৃত হবে বলে আশা করা যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম