ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দামুড়হুদায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সারাদেশ | রিফাত রহমান|জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা

(৭ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:১১ অপরাহ্ন

banglahour

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের উদ্বুদ্ধ করতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় এবং মেলায় স্থাপিত ১৪টি স্টল পরিদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে এবং দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বিশ্বাস বলেন, যশোর অঞ্চলের সাতটি জেলায় বাণিজ্যিক কৃষির ব্যাপক প্রসার ঘটেছে। কৃষকরা একই জমিতে একাধিক ফসল চাষ করে উৎপাদন বাড়াচ্ছেন। এই মেলার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ও জ্ঞান কৃষকদের কাছে তুলে ধরা হচ্ছে, যা প্রয়োগ করে তারা আরও লাভবান হতে পারবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল, যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম এবং চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী।

মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪টি স্টলে উন্নত জাতের ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও বিভিন্ন কৃষিযন্ত্র প্রদর্শন করা হচ্ছে। মেলায় কৃষকসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম