ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্যের মৃত্যু

সারাদেশ | মো. মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(৭ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:৩৯ অপরাহ্ন

banglahour

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিদ্যুৎস্পর্শে মো. মহসিন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের বয়া গ্রামে একটি উন্নয়নমূলক কাজ পরিদর্শনের সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।

নিহত মো. মহসিন বয়া গ্রামের মো. শাহবুদ্দিন মিয়ার ছেলে এবং বলদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন।

নিহতের বড় ভাই মো. মহিউদ্দিন আহম্মদ জানান, সকালে মোহসিন নিজ ওয়ার্ডের একটি লোহার সেতু মেরামত কাজ পরিদর্শনে যান। এ সময় অসাবধানতাবশত ওয়েলডিং মেশিনের বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহিন হোসাইন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

ইউপি সদস্য মো. মহসিনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম