ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেরানীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। জেলা প্রতিনিধি। মুন্সীগঞ্জ।

(৭ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ১:৪৬ অপরাহ্ন

banglahour

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাকার কেরানীগঞ্জে এক বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্ব আগানগর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মো. শহীদুল ইসলাম মৃধা (সভাপতি, শ্রীনগর উপজেলা বিএনপি),
এম হাফিজুল ইসলাম খান (সাধারণ সম্পাদক, শ্রীনগর থানা বিএনপি),
এম হায়দার আলী (সম্পাদক, সিরাজদিখান উপজেলা বিএনপি),
আব্দুল বাতেন শামীম (সদস্য, আহ্বায়ক কমিটি, মুন্সীগঞ্জ জেলা বিএনপি),
হাজী রুহুল আমিন (সদস্য, শ্রীনগর উপজেলা বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী),
মতিউর রহমান খান (সভাপতি, কুকুটিয়া ইউনিয়ন বিএনপি),
স্বাধীন মোল্লা (সভাপতি, বিততারা ইউনিয়ন বিএনপি),
গোলাম মোস্তফা রিপন (সাবেক সভাপতি, ব্যবসায়ী সমিতি),
শওকত হোসেন (সোনা মিয়া) (সাধারণ সম্পাদক, পূর্ব আগানগর বস্ত্র ব্যবসায়ী সমিতি),
মো. নজরুল মোড়ল (সাধারণ সম্পাদক, আটপাড়া ইউনিয়ন বিএনপি)
এবং শফিউল আজম (সভাপতি, জাসাস, শ্রীনগর উপজেলা)।

কেরানীগঞ্জে অবস্থানরত শ্রীনগর ও সিরাজদিখানের গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। মিলাদ শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম