ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীতে হাড়িভাঙ্গা সেন্টার কমিটি গঠন

সারাদেশ | ইমরান খান |জেলা প্রতিনিধি| রাজবাড়ী

(৯ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৫:১৯ অপরাহ্ন

banglahour

মাজবাড়ী ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে হাড়িভাঙ্গা সেন্টার কমিটি গঠন করা হয়েছে।

গতকাল আয়োজিত অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিদুর রহমান বাবু। সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট হাড়িভাঙ্গা সেন্টার কমিটি অনুমোদন করা হয়।

মাজবাড়ী নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কে এম নইমুল হক ও সদস্য সচিব আশরাফুল আজম নাইস উপস্থিত থেকে মো. আজমল হোসেন (চুন্নু মোল্লা) কে আহ্বায়ক করে কমিটি গঠন করেন।

হামিদুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মন্ডল, সদস্য মনিরুজ্জামান মটন, আশরাফ উদ্দিন, মিটুল মোল্লা, মকুল মোল্লা, বাচ্চু খান, ফরিদ হোসেন, আ: আজিজ, চাঁদ আলী মোল্লা, আসাদুজ্জামান টুকু, সোহাগ, রাসেল মোল্লা প্রমুখ।

হামিদুর রহমান বাবু বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে নবগঠিত কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া পাঁচটি গ্রামের মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার আহ্বান জানান এবং হারুন অর রশিদ (হারুন ভাই) কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতি গুরুত্বারোপ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম