ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শীতার্তদের পাশে ময়মনসিংহের মুকুল ফৌজ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা |জেলা প্রতিনিধি |ময়মনসিংহ

(৪ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:৪৭ অপরাহ্ন

banglahour

‘শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে মুকুল ফৌজের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে মুকুল ফৌজের সচিব প্রধান নারায়ণ চন্দ্র দাশ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় শম্ভুগঞ্জ ঋষিপাড়া, থানাঘাট ও রেলির মোড় এলাকার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম, সংগঠনের সদস্য মিলন দাশ, শেখ মোহাম্মদ আলী শাহজাহান, সমীর চক্রবর্তী, অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, ফারুক খান পাঠান, সেলিমা বেগম, এমকেএম হারুনুর রশিদ পিন্টু, অধ্যাপক জাহিদ চৌধুরী, নাসিম আহম্মেদ এবং সাংবাদিক কাজী মোহাম্মদ মোস্তফাসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯