ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় যানজট নিরসনে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সারাদেশ | রিপন সারওয়ার | জেলা প্রতিনিধি| ময়মনসিংহ

(৭ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:৩৪ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছায় যানজট নিরসনে করণীয় বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে মুক্তাগাছা পৌরসভার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র। পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্লাহ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, ট্রাফিক পুলিশের ইনচার্জ মৃদুল রঞ্জন দাস, মুক্তাগাছা শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাশিদ, ২ আর্মড পুলিশের প্রতিনিধি ইন্সপেক্টর ফকির সাইফউদ্দিন আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম এবং পৌরসভার সহকারী প্রকৌশলী সুকোমল রায়।

এছাড়াও বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, দুপ্রক-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ, ছাত্র প্রতিনিধি খাইরুল আলম, মো. কামরুজ্জামান কামালসহ অনেকে।

সেমিনারে মুক্তাগাছা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে করণীয় বিষয় তুলে ধরা হয় এবং সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনসহ নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম