ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট-১ এ দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন, বিজয়ের আহ্বান

রাজনীতি | বিলকিস আক্তার সুমি| ব্যুরো প্রধান | সিলেট

(৭ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ২:৫৯ অপরাহ্ন

banglahour

কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ মহানগর ও সদর আসনে জামায়াত ও ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায় ও লুটতরাজ থেকে মুক্তি পেতে দেশের মানুষ পরিবর্তন চায়। সেই প্রত্যাশা পূরণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যেই ১০ দলীয় জোট গড়ে উঠেছে। দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রধান নির্বাচনী কার্যালয় হবে ঐক্যজোটের বিজয়ের প্রতীক। এখান থেকেই সিলেট-১ আসনে গণভোটের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোট এবং দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার সব পরিকল্পনা বাস্তবায়িত হবে।

সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড সেন্টারের সামনে সিলেট-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কার্যালয়ের উদ্বোধন করেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, সিলেট বর্তমানে নেতৃত্ব সংকটে ভুগছে। বিমান ভাড়া, ট্রেন ভাড়া, অবকাঠামোগত সংকট, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও গ্যাস সমস্যায় জনজীবন বিপর্যস্ত। নদীভাঙনসহ দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কোনো কার্যকর মাস্টারপ্ল্যান নেই। তিনি বলেন, প্রবাসীরা বিপুল রেমিট্যান্স দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখলেও তাদের দ্বিগুণ ভাড়া দিয়ে দেশে আসতে হয়—যা অত্যন্ত দুঃখজনক।

ক্ষমতায় এলে সিলেট বিমানবন্দর সংস্কার করে সব সিন্ডিকেট ভেঙে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে এবং সিলেটের রেললাইন ডাবল করা হবে—এমন প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি ক্বারী মুফতি হাফিজ মুশাহিদ আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম