ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে প্রবাসীর উদ্যোগে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সারাদেশ | জেলা প্রতিনিধি | ফরিদপুর

(৯ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ১০:২৩ পূর্বাহ্ন

banglahour

ফরিদপুরে কাজাখস্তান প্রবাসীর সহযোগিতায় দ্বিতীয় দফায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মুলামেটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, চরবিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামের আব্দুল ওহাব আকনের ছেলে, কাজাখস্তান প্রবাসী ফরহাদ আকনের আর্থিক সহায়তায় এবং স্থানীয় বিএনপির উদ্যোগে ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের পক্ষে এ আয়োজন করা হয়। এ সময় ইউনিয়নের পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফুটবল, ভলিবল ও ক্রিকেট সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ফরহাদ আকনের বাবা আব্দুল ওহাব আকন এবং বিশেষ অতিথি ছিলেন তাঁর মা ফরিদা বেগম। এছাড়াও চরবিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নেতা লুৎফর রহমান, নাজমুল হোসেন রাজু, যুবদল নেতা মনিরুজ্জামান মনির ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা যায়, ফরহাদ আকন ২০০২ সাল থেকে কাজাখস্তানে বসবাস করছেন। তিনি বর্তমানে বাংলাদেশ–কাজাখস্তান কমিউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশটির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। এর পাশাপাশি তিনি নিয়মিতভাবে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছেন।

এ সময় আব্দুল ওহাব আকন বলেন, শীতের কষ্ট থেকে গরিব মানুষকে রক্ষা করতেই তাঁর ছেলে এই উদ্যোগ গ্রহণ করেছে। একজন বাবা হিসেবে তিনি সন্তানের এমন মানবিক কাজে গর্ববোধ করেন এবং ভবিষ্যতেও যেন এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারে—সে জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে ফরহাদ আকন সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন দাতা পরিবারের মঙ্গল কামনা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম