ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহ সদর আসনে জামায়াত প্রার্থীর ২১ দফা নির্বাচনী ইশতিহার ঘোষণা

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা| জেলা প্রতিনিধি | ময়মনসিংহ

(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ৫:৪১ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহ সদর-৪ আসনে দশ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরে তার নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি ২১ দফা সম্বলিত লিখিত ইশতিহার প্রকাশ করেন। ইশতিহারে ময়মনসিংহ অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নারী ও শিশুর সুরক্ষা এবং বেকারত্ব সমস্যা সমাধানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিমের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিসসহ দশ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইশতিহার ঘোষণাকালে প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি ময়মনসিংহ সদর আসনকে একটি পরিকল্পিত, মানবিক ও উন্নয়নবান্ধব অঞ্চলে রূপান্তরে কাজ করবেন।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯