সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছে সিভিক্স ভয়েজ। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে প্রচারণা শুরু করেন।
প্রচারণাকালে নগরীর বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
এ সময় পাশা খন্দকার বলেন, “আগামী ১২ তারিখে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দেশের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।”
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন সিভিক্স ভয়েজের সিইও প্রভাষক মুসাদ্দেক আহমদ চৌধুরী, সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহরিয়ার উজ জামান পলাশ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আশিক উদ্দিন, গোলাম জাকির চৌধুরী, আশরাফ গাজী, শফিউর খান হারুন ও রুবেল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মোয়াইমিন আহমদ চৌধুরী অপু, অ্যাডভোকেট ওয়াবাদুল হক ফাহমি, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট হেদায়েত আহমদ তানভীর এবং সিলেট ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জুনাদ আহমদ চৌধুরী সানি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
