ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির জুরাছড়িতে সেনা জোন অধিনায়কের বিদায়, নবাগতকে বরণ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২১ মিনিট আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:৩৫ পূর্বাহ্ন

banglahour


রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনীর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসির বদলিজনিত বিদায় এবং নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার আলম, পিএসসিকে বরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অফিসার্স ক্লাব ও উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আয়োজনে এই বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অনিল বরণ চাকমা, মেজর আলী ইমরান খান, মেজর ফাহিম আল হোসাইন, ক্যাপ্টেন নাজমুস সাকিব, লেফটেন্যান্ট তাইফ, জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দিন, উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃমরশেদুল আলম, স্থানীয় হেডম্যান-কারবারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


অনুষ্ঠানে বক্তারা বিদায়ী জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজানের দায়িত্ব পালনকালে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয়ের বিষয়টি তুলে ধরেন। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন তারা।


একই সঙ্গে নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার আলমকে ফুল দিয়ে বরণ করা হয়। তাঁকে জুরাছড়ির শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা জানান অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা।
অনুষ্ঠানে বিদায়ী জোন অধিনায়ককে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। পাশাপাশি নবাগত জোন অধিনায়কের দায়িত্ব পালনে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।


অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বিএনপি, উপজেলা অফির্সাস ক্লাব, জনপ্রতিনিধি, হেডম্যান, কাব্বারী, কাঠ ব্যবসায়ী প্রতিনিধি, সুবলং শাখা বনবিহারের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত জোন অধিনায়কে সম্মাননা ক্রেশ প্রদান করা হয়। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম