বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী কাউরিয়া বন্দর বাজারে নতুন ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
রোববার সন্ধ্যায় বাজারের খোলা মাঠে ঘর মালিক ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সাবেক কমিটির নেতারা আত্মগোপনে থাকায় বাজার পরিচালনায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছিল, যা ব্যবসায়ীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ প্রেক্ষিতে সভায় উপস্থিত সকল ঘর মালিক ও ব্যবসায়ীদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১০১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এতে আসাদুজ্জামান খান সজলকে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী হারুন ফকিরকে সহসভাপতি, হাজী মিজানুর রহমান বেপারীকে সাধারণ সম্পাদক, ফারুক হাওলাদারকে সহসাধারণ সম্পাদক এবং দিপংকর বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা ও নবগঠিত কমিটির ঘোষণা দেন কামরুজ্জামান খান চঞ্চল।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাজার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
