ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আচরণবিধি ভাঙায় টাঙ্গাইল-২ আসনের হাতপাখার প্রার্থীকে জরিমানা

রাজনীতি | আতিফ রাসেল |জেলা প্রতিনিধি| টাঙ্গাইল

(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৫:৩৬ অপরাহ্ন

banglahour

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে হাতপাখা প্রতীকের নির্বাচনী সমাবেশ চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি অমান্য করে সরকারি স্থাপনায় নির্বাচনী প্রচারণার কার্যালয় স্থাপন করায় এ জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই কার্যালয়ে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯