ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইউএনওর কক্ষে গোপন রেকর্ডিং: ইসলামী আন্দোলনের প্রার্থীর মুচলেকা

রাজনীতি | আতিফ রাসেল |জেলা প্রতিনিধি|টাঙ্গাইল

(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৯:০৯ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুমতি ছাড়া গোপনে কথোপকথন রেকর্ড করার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মানোয়ার হোসেন সাগরের বিরুদ্ধে।

রোববার রাত আনুমানিক ৮টার দিকে ইউএনওর কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি টের পাওয়ার পর ইউএনও তাৎক্ষণিকভাবে রেকর্ডিং বন্ধ করান। পরবর্তীতে লিখিত মুচলেকা গ্রহণের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, কক্ষে প্রবেশের পর অনুমতি ছাড়াই মানোয়ার হোসেন তার সঙ্গে হওয়া কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করছিলেন। বিষয়টি জানতে চাইলে তিনি তা স্বীকার করেন এবং নির্বাচনী আচরণবিধি মনে থাকবে না—এই যুক্তিতে রেকর্ডিং করার কথা জানান। পরে তিনি এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে মুচলেকা দেন।

ইউএনও আরও জানান, সরকারি দপ্তরে অনুমতি ছাড়া অডিও বা ভিডিও রেকর্ড করা আইন ও আচরণবিধির পরিপন্থী। বিশেষ করে গোপনে কথোপকথন রেকর্ড করাকে অসদাচরণ হিসেবে ধরা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাওলানা মানোয়ার হোসেন সাগরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাতে সরাসরি সাক্ষাতের কথা বলে ফোন কেটে দেন।

এ প্রসঙ্গে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, বিষয়টি তিনি অবগত আছেন। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নির্বাহী অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯