ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে জমির ন্যায্য মূল্যের দাবিতে মহাসড়ক অবরোধ, আশ্বাসে প্রত্যাহার

সারাদেশ | এম এ হালিম| ভৈরব প্রতিনিধি

(৭ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:৫৭ অপরাহ্ন

banglahour

ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ভৈরবে জমির ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জমির মালিকরা। এতে ঢাকা-সিলেট ও কিশোরগঞ্জ রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, ফলে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

মঙ্গলবার দুপুরে ভৈরবের দূর্জয় মোড়ে জমির মালিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা সরকারের কাছে জমির ন্যায্য মূল্য নির্ধারণের জোর দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রতি শতাংশ জমির মূল্য ৪ লাখ ৩৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান বাজারমূল্যের তুলনায় অত্যন্ত কম। এই মূল্য পুনর্নির্ধারণ না করা হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

খবর পেয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ ঘটনাস্থলে এসে জমির মালিকদের সঙ্গে আলোচনা করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপনের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম