ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিলাইছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারী প্রার্থী জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা

রাজনীতি | মিল্টন বাহাদুর |জেলা প্রতিনিধি |রাঙ্গামাটি

(৪ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:২৩ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙ্গামাটি-২৯৯ আসনের একমাত্র নারী প্রার্থী জুঁই চাকমা মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিনে বিলাইছড়ি বাজার, সদর উপজেলার জিবতলী ও মগবান ইউনিয়নে নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ ও পথসভা করেন।

পথসভায় জুঁই চাকমা বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবিসহ যৌথ বাহিনী মাঠে কাজ শুরু করবে। এটি একটি ইতিবাচক উদ্যোগ, যা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ভোট দিতে উৎসাহ জাগাবে। তিনি ভোটারদের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় কেন্দ্রগামী হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তার সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে অব্যাহত থাকবে। জনগণ তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করলে তিনি যুবসমাজ ও সাধারণ জনগণকে নিয়ে ঘুষমুক্ত রাঙ্গামাটি গড়ার অঙ্গীকার করছেন। এটাই তার প্রধান প্রতিশ্রুতি।

এ সময় তার নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শ্যামল চৌধুরী, সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ন সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, নেনশন চাকমা, অরুনজিতা চাকমা, নিখিল চাকমা, প্রধান এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জুঁই চাকমা বলেন, কিছু চিহ্নিত দুর্নীতিবাজ তার নির্বাচনী কমিটির সদস্যদের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে কাজ না করতে প্ররোচনা করছে। তারা বুঝে গেছে তাদের অনিয়ম ও দুর্নীতির দিন শেষ হতে চলেছে।

তিনি বলেন, বিলাইছড়ি উপজেলার সীমান্ত এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার অবস্থা ভালো নয়। তাই ভোটাররা তাকে কোদাল মার্কায় ভোট দিলে, নির্বাচিত হলে প্রথমে তিনি এই তিন খাতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করবেন।

এসময় তিনি আরও বলেন, রাঙ্গামাটির উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঐক্য। প্রকৃতিতে সম্পদে ভরপুর রাঙ্গামাটি পিছিয়ে থাকার মূল কারণ হলো ঐক্যহীনতা ও সমন্বয়ের অভাব। তাই দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাঙ্গামাটি গড়ার আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯