ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাপ্তাইয়ে নির্বাচন নিরাপত্তায় বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা

রাজনীতি | মিল্টন বাহাদুর |জেলা প্রতিনিধি |রাঙ্গামাটি

(৪ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:২৭ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে কাপ্তাইয়ের ৪১ বিজিবিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্ বলেন, নির্বাচনের দিন বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই ব্যাটালিয়ন কনফারেন্স রুমে বিজিবি ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই জোনের উদ্যোগে এই সমন্বয় সভা আয়োজন করা হয়।

এসময় কাপ্তাই সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির (শুভ) পিএসসি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে কাপ্তাই সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই দায়িত্ব চলবে। তিনি আরও জানান, বডি ক্যামেরা ব্যবহারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সকল নির্বাচনী কেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সমন্বয় সভায় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, ২৩ ও ৩৫ আনসার ব্যাটালিয়ন পরিচালক, ১০আর ই ব্যাটালিয়ন প্রতিনিধি, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা অফিসার ও মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯