ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনে নিরপেক্ষতা প্রশ্নে কোনো আপস নয়: জেলা প্রশাসক

সারাদেশ | জেলা প্রতিনিধি |চট্টগ্রাম

(৭ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:২১ পূর্বাহ্ন

banglahour

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলার নতুন অডিটোরিয়ামে ভোট গ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং অফিসার) সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, অতীতের কিছু নির্বাচনে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এবার সেই ভাবমূর্তি পুনরুদ্ধার এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণের সুযোগ এসেছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় কোনো কর্মকর্তা হুমকি বা চাপের মুখে পড়লে প্রশাসন তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে। এ বিষয়ে কাউকে একা ছেড়ে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

১২ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ বা মতামত প্রকাশ না করার আহ্বান জানিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদদের রক্তের ঋণ শোধ করার সময় এসেছে। সীমাবদ্ধতা কিংবা চাপের কাছে যেন দেশপ্রেম পরাজিত না হয়। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক সাদ বিন সাঈদ, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল এবং জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম