ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশের যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় গড়ে তোলার আহ্বান: ১২ দলীয় জোট

রাজনীতি | ডেস্ক রিপোর্ট

(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:১৭ অপরাহ্ন

banglahour

২৮ জানুয়ারি, বেলা ১২টায় গুলশান-১ নাভানা টাওয়ার থেকে বনানী কাঁচা বাজার পর্যন্ত ১২ দলীয় জোটের নেতারা ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন।

জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র ডা. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, দেশের জনগণ আগামী নির্বাচনে ধানের শীষকেই বেছে নেবে। তিনি সবাইকে অনুরোধ করেন, নারী-পুরুষ, ছাত্র-তরুণ এবং যুবসমাজ মিলিতভাবে ভোট দিয়ে দেশের উন্নয়নের সুযোগ দিন। তিনি জানান, বিএনপির রাজনীতি আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং বেকারদের জন্য কর্মক্ষেত্র নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায় এবং সেই লক্ষ্যেই দলের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক লায়ন মোঃ ফারুক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের ভিত্তিতে তার পুত্র, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকার ১৭ আসনে নির্বাচন করছেন। জনগণ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশ আরও সমৃদ্ধ হবে এবং রাষ্ট্র পরিচালনায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে।

১২ দলীয় জোটের নেতারা বলেন, দেশের জনসংখ্যাকে কার্যকর জনশক্তিতে রূপান্তর করা জরুরি। বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। একই সঙ্গে, তরুণদের খেলাধুলার ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করানোও প্রয়োজন।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাশার, ইসলামী ঐক্য জোটের ভাইস প্রেসিডেন্ট শওকত আমীন, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯