ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

সারাদেশ | মোঃ আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ ঘন্টা আগে) ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৪:৩৭ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের রেহাইচরে সেতু সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে এই মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, দলিল লেখক সমিতিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর দীর্ঘ ৩৩ বছর থেকে টোল আদায় করা হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে। বিভিন্ন সময়ে টোল বন্ধের দাবি জানানো হলেও তা সরকার অবজ্ঞা করছে। এনিয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কাজে আসেনি। এমনকি সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংসদ অধিবেশনেও সড়কমন্ত্রীর নিকট টোল আদায় বন্ধের দাবি জানানেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আগামী বছরের জন্য টোল দেয়া হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯