ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট-২ হবে উন্নয়নের মডেল জনপদ: তাহসিনা রুশদীর লুনা

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:০৬ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সিলেট-২ আসনকে একটি উন্নয়নভিত্তিক মডেল জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ সময় প্রয়োজন এমন নেতৃত্ব, যারা উন্নয়নের অর্থ বোঝে, মানুষের অধিকার রক্ষা করতে জানে এবং দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে সক্ষম। বিএনপি সবসময় উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতিতে বিশ্বাস করে।

লুনা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তব অগ্রগতি আসবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শহর ও গ্রাম—সব জায়গায় সমান উন্নয়নের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বে মানুষের মর্যাদা, ন্যায়বিচার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা হবে। অর্থনীতি হবে শক্তিশালী, আর সাধারণ মানুষ উন্নয়নের সুফল ভোগ করবে। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য। এ জন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের খাজাঞ্চি রেলস্টেশন সংলগ্ন এলাকায় ধানের শীষের সমর্থনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সিনিয়র নেতা মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সাবেক সভাপতি জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯