ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচন বানচালের চক্রান্ত চলছে: শান্ত থাকার আহ্বান মির্জা আব্বাসের

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৩ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৭:১৩ অপরাহ্ন

banglahour

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি গভীর চক্রান্ত চলছে। তবে বিএনপি কোনো অশান্তি বা সংঘাতে জড়াতে চায় না। তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “কোনো ধরনের উসকানিতে পা দেবেন না। আমাদের বিজয় সুনিশ্চিত।”

বুধবার এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাচনের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করেছে। এই সময়ে বহু নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়েই আজ দেশে গণতন্ত্র ফিরে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “বিএনপি যতগুলো নির্বাচন করেছে, কখনোই আমাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়নি। এখন একটি অপপরিকল্পনা ও অসাধু উদ্দেশ্য নিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে।”

মির্জা আব্বাসের দাবি, দেশে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপিই একমাত্র শক্তিশালী দল। সে কারণেই বিএনপিকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র চলছে। তবে জনগণই এর জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “যদি কেউ অশান্তির চেষ্টা করে, তাহলে আগামী ১২ তারিখে জনগণ ব্যালেটের মাধ্যমে তার জবাব দেবে। বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না।”

সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তিনি কিছু তরুণকে উদ্দেশ করে বলেন, “আজকে কিছু ছেলে কথা বলছে, তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই। বাবা, তোমাদের বয়স এখনও হয়নি শ্রদ্ধা করতে শেখো। যার আদব আছে তার নসিব ভালো হয়, আর বেয়াদবের কপাল সবসময় খারাপ হয়।”

শেষে তিনি বলেন, বিএনপি নির্বাচনপূর্ব ও নির্বাচন-পরবর্তী উভয় সময়েই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায় এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯