ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভুল নথিতে হত্যা মামলার ৩ আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা |জেলা প্রতিনিধি| ময়মনসিংহ

(৭ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:১৩ অপরাহ্ন

banglahour

ভুল তথ্যে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তির ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম। তিনি জানান, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় ভুল তথ্যের ভিত্তিতে তারাকান্দা উপজেলার একটি হত্যা মামলার তিন আসামিকে জামিন ছাড়াই মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হলেন—তারাকান্দার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ঢাকা বিভাগ-২ এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাজিরা পরোয়ানাকে ভুলবশত জামিননামা হিসেবে ধরে নিয়ে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার গাফিলতির ফল। নথিপত্র যথাযথভাবে যাচাই করা হলে এমন ঘটনা ঘটত না। ইতোমধ্যে এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে আরও কারও সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কারা কর্তৃপক্ষের এমন উদাসীনতা ও দায়িত্বহীনতায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। অনেকে এ ঘটনাকে বিচার ব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম