ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে ১৩টি পোস্টাল ব্যালট বাক্স বন্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত

সারাদেশ | মিল্টন বাহাদুর |জেলা প্রতিনিধি |রাঙ্গামাটি

(৯ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:২০ অপরাহ্ন

banglahour

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালট সংক্রান্ত কার্যক্রমের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গামাটিতে ১৩টি পোস্টাল ব্যালট বাক্স বন্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিরা।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, রাঙ্গামাটি জেলায় মোট ৫ হাজার ৩৬০ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম