কুড়িগ্রামে শীতার্ত ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার কুড়িগ্রাম সিএন্ডবি ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাফলা (ইউএসএ)-এর প্রবাসীদের অর্থায়নে এবং সংগঠনের অর্গানাইজেশন সেক্রেটারি রফিকুল হক রাজুর তত্ত্বাবধানে সওদাগরপাড়া, চর কুড়িগ্রাম, টেনারীপাড়া ও আলমপাড়ার দেড় শতাধিক ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এবং সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, কালের কণ্ঠের প্রতিনিধি তামজিদ হাসান তুরাগসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
