ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ধানের শীষে জনসমর্থন বাড়ছে: বকুল

রাজনীতি | শেখ লিয়াকত হোসেন | ব্যুরো প্রধান| খুলনা

(২ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ২:৪১ অপরাহ্ন

banglahour

খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল দাবি করেছেন, ধানের শীষের পক্ষে গণসমর্থন বাড়তে থাকায় প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে। তিনি বলেন, দেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিতে প্রস্তুত।

শুক্রবার বিকেলে নগরীর খানজাহান আলী থানার কুয়েট মোড়ে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

বকুল অভিযোগ করেন, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় গোপনে বাড়ি বাড়ি গিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভোট কেনার উদ্দেশ্যে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে এ ধরনের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপি সরকার গঠন করলে খুলনাকে নতুনভাবে সাজানোর অঙ্গীকার করেন তিনি।

সভায় নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।

এর আগে বকুল পাবলা মোল্লার মোড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে গণসংযোগ করেন। পরে তিনি ক্রিসেন্ট জুট মিল অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেন এবং সন্ধ্যায় ২ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ চালান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯