ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীতে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ

সারাদেশ | ইমরান খান| জেলা প্রতিনিধি| রাজবাড়ী

(৯ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ২:৫১ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও রাজবাড়ী-২ আসনের রিটার্নিং অফিসার সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা), জেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আব্দুল জালাল, সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ এবং কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন।

কর্মশালায় প্রশিক্ষণার্থীদের দায়িত্ব-কর্তব্য, নির্বাচনকালীন করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রধান অতিথি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন অনুযায়ী দায়িত্ব পালনে কর্মকর্তাদের সচেতন থাকার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম