ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আজই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা; সরকার পতনই মূল লক্ষ্য

বিশ্ব | শাহরিয়ার রহমান । আন্তর্জাতিক ডেস্ক

(৩ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ২:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩১ অপরাহ্ন

banglahour

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানকে ঘিরে  সংঘাতের শঙ্কা দিন দিন বাড়ছে। মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানো হতে পারে।এমন হুমকি বারবার দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যকে কেন্দ্র করে পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন চায় এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে। ওয়াশিংটনের কড়া অবস্থান এবং তেলআবিবের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

অন্যদিকে, ইরান সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ,দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত। তেহরান ঘোষণা করেছে, ইরানের ওপর যেকোনো ধরনের সামরিক হামলাকে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং তার জবাব দেওয়া হবে সর্বশক্তি দিয়ে।

ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না; গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে।

বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা একটি দীর্ঘমেয়াদি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও।

এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও এখনো বড় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘন হচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯