ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট-৩ আসনে ব্যাপক সাড়া ফেলেছেন স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর

রাজনীতি | বিলকিস আক্তার সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১০:০১ অপরাহ্ন

banglahour

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন বলে মন্তব্য করেছেন উঠানবৈঠকের বক্তারা।

ফেঞ্চুগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের লন্ডনপ্রবাসী আব্দুল হাইয়ের বাড়িতে আয়োজিত এক উঠানবৈঠকে বক্তারা এ মন্তব্য করেন।

বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর বলেন,
আমি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার মানসিকতা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। আমার কোনো দল নেই—জনগণই আমার দল। কোনো হাইকমান্ড নেই—আমি শুধু জনগণের কথাই শুনবো। আপনারা ভালোবেসে আমাকে বিজয়ী করলে সংসদে গিয়ে জনগণের ন্যায্য দাবি আদায়ে সর্বাত্মক চেষ্টা করবো।

উঠানবৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিনুল ইসলাম ডিনেশ, সহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন,
আমরা মইনুল বাকরকে খুব কাছ থেকে দেখেছি। তিনি একজন সৎ, স্বজ্জন ও নিরহঙ্কার মানুষ। তাঁকে সংসদে পাঠাতে পারলে সিলেট-৩ আসন একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিনিধি পাবে।

তারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের কম্পিউটার প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।

উঠানবৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯