ঢাকা, ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে বিএনপির ঐক্যের শপথ, ধানের শীষে জয়ের প্রত্যয়

রাজনীতি | মিয়া মোহাম্মদ ছিদ্দিক|জেলা প্রতিনিধি|কিশোরগঞ্জ

(৬ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৩:৩২ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদীতে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার শপথ নিয়েছেন। শনিবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের উপস্থিতিতে এই অঙ্গীকার করা হয়।

দীর্ঘদিন ধরে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব থাকায় দলটি দুই ধারায় বিভক্ত ছিল। এ বিভাজনের প্রভাব ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও পড়ে এবং পৃথকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কারণে অনৈক্যের বার্তা ছড়িয়ে পড়ে।

তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভেতরের বিভেদ ভুলে ঐক্যের পথে হাঁটার ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের এই যৌথ অবস্থানে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা দেয়। স্থানীয়দের মতে, এই ঐক্য ধানের শীষের পক্ষে বড় শক্তি হিসেবে কাজ করবে।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে নিয়মিত মতবিনিময় সভা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। নেতাকর্মীদের বিশ্বাস, ঐক্য অটুট থাকলে কিশোরগঞ্জ–২ আসনে বিজয় অর্জন সম্ভব।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, ব্যক্তিগত মতভেদ দূরে রেখে দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে সবাই সমন্বিতভাবে কাজ করছেন এবং জনগণের অধিকার আদায়ে আন্দোলন–সংগ্রাম অব্যাহত থাকবে।

বর্তমানে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় যুবদল ও জেলা বিএনপির সাবেক সহ–সভাপতি রুহুল আমিন আকিল, শিল্পপতি আশফাক আহমেদ জুন, সুইডেন প্রবাসী শহীদুজ্জামান কাকন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অতীতে কটিয়াদী অঞ্চল বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী এই এলাকায় বিজয় অর্জন করেন, যা এখনো দলটির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম