খুলনায় তিনটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় বিভিন্ন অস্ত্র সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন কেএমপির উপপুলিশ কমিশনার অমিত বর্মন। তিনি বলেন, গত ২৬ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টুটপাড়া পুলিশ ফাড়ি এলাকায় একটি গুলির ঘটনা ঘটে। সে ঘটনার তথ্য সংগ্রহ ও জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে পুলিশ। পরবর্তিতে জানা যায় দারোগাপাড়া মহিউদ্দিন লেন এলাকায় একটি বাড়ির ২য় তলায় এ গুলির ঘটনা ঘটে।
সেখানে গিয়ে তল্লাসি চালিয়ে গুলির ঘটনার সাথে সরাসরি জড়িত খান কুব্বত আলী ও সন্দেহ ভাজন কে এম আবির হাসান ও রফিকুল ইসলাম টুকুকে গ্রেফতার করে পুলিশ। এ অভিযানে কুব্বত আলীর কাছে থেকে ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, চাপাতি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র কি কারনে আনা হয়েছে তা নিয়ে তদন্ত অব্যহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সট- অমিত বর্মন, উপ পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
