ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচিত হলে ঢাকা-৮ আসন চাঁদাবাজ ও দখলদারমুক্ত করার অঙ্গীকার নাসিরউদ্দিন পাটোয়ারীর

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৬:০০ অপরাহ্ন

banglahour

নির্বাচিত হলে ঢাকা-৮ আসনের প্রতিটি এলাকা চাঁদাবাজ, দখলদার ও অনিয়মমুক্ত করার ঘোষণা দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, এলাকাভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা ছাড়া নাগরিক জীবনের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

বুধবার দুপুরে রাজধানীর ফকিরাপুল কাঁচা বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রচারণাকালে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “এবারের নির্বাচনে কোনো হেভিওয়েট প্রার্থী কাজে আসবে না। মানুষ পুরনো ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। ভোটাররা পরিবর্তন চায় এবং তারা এমন প্রার্থীই খুঁজছে, যারা নতুন রাষ্ট্র বিনির্মাণে বাস্তবভাবে কাজ করার অঙ্গীকার করবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ঢাকা-৮ আসনের প্রতিটি ওয়ার্ডে চাঁদাবাজি, অবৈধ দখল এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সাধারণ মানুষ যেন ভয়ভীতি ছাড়া বসবাস ও ব্যবসা করতে পারে, সে জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

নাসিরউদ্দিন পাটোয়ারীর দাবি, ঢাকা-৮ আসনের বহু এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখলদারিত্বের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা নিরসনে রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের সরাসরি অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

প্রচারণাকালে ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা ভোটারদের কাছে জোটের বার্তা তুলে ধরেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯