ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—মাসুদ সাঈদী

রাজনীতি | মো.মিজানুর রহমান |জেলা প্রতিনিধি | পিরোজপুর

(৫ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৯:২০ অপরাহ্ন

banglahour

পিরোজপুর সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক—এ বিষয়ে জাতির সাধারণ মানুষের স্পষ্ট বিশ্বাস রয়েছে। একটি মহল জামায়াতে ইসলামীর আমীরের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তির দাবি তোলেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আগামী ৬ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের পিরোজপুর জনসভা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাসুদ সাঈদী।

এদিকে একই সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ বলেন, কেন্দ্রীয় আমীরের পিরোজপুর সফর জেলাবাসীর জন্য তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিনের দুঃশাসন ও নির্যাতনের প্রেক্ষাপটে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে প্রত্যাশা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, এ সফর সেই আশাকে আরও জোরদার করবে। তিনি জানান, জনসভায় আমীরে জামায়াত দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ও জামায়াত সমর্থিত প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা সেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর মো. ইসহাক আলী খান এবং সহকারী পৌর সেক্রেটারি মো. আনসারুজ্জামান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯