ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(১ দিন আগে) ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:৩৯ অপরাহ্ন

banglahour


বরিশালের হিজলা উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান।


মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন বলেন, তারা কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রচেষ্টা মেনে নেবেন না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে হিজলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিছু সময়ের জন্য নেতাকর্মীদের উপস্থিতি বাড়ে। তবে মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।


উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন বলেন যে সরকার পালিয়ে যায় সে আর ফিরে আসে না। সুতরাং বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করা দল। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। এতো সাহস থাকলে ভারত ছেড়ে দেশে ফিরে আসেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম