ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিরপুরে দাড়িপাল্লার পক্ষে জামায়াতের নারী সমাবেশ ও মিছিল

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৬:৪৩ অপরাহ্ন

banglahour

রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমর্থনে মাঠে নেমেছেন জামায়াতের নারী বিভাগের নেতাকর্মীরা। শনিবার সকাল ১০টায় মিরপুর-১০ নম্বর গোল চত্বরে আয়োজিত এক নারী সমাবেশে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানী আক্তার। তিনি বলেন, নারীমুক্তি, নারীর নিরাপত্তা ও নারীর অধিকার প্রতিষ্ঠা সম্ভব কেবল ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমে। তিনি নারী ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষকে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ইরানী আক্তার আরও বলেন, একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে হলে নৈতিকতা ও ইনসাফকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি করতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে কয়েক হাজার নারী কর্মীর অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মিরপুর-১০ নম্বর গোল চত্বর প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রোরেল স্টেশন পার হয়ে শেষ হয়। এ সময় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নারী নেতাকর্মীরা।

সমাবেশ ও মিছিল ঘিরে এলাকায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯