ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা পরিকল্পনা, পায়রা বন্দর আধুনিকায়নের প্রতিশ্রুতি

রাজনীতি | মনিরুল ইসলাম |কুয়াকাটা প্রতিনিধি

(৫ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৮:০৬ অপরাহ্ন

banglahour

“করব কাজ গড়বো, দেশ সবার আগে কলাপাড়া” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ৩৭ দফা নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে টিম ৯১-এর আয়োজনে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এই পরিকল্পনা উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম ৯১-এর সমন্বয়ক মুশফিকুর রহমান বিশ্বাস লিটু, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাংবাদিক ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।

এবিএম মোশাররফ হোসেন জানান, নির্বাচিত হলে পায়রা সমুদ্র বন্দরকে আধুনিকায়ন করে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা হবে, বন্দর সংলগ্ন শিল্প কলকারখানা স্থাপন করা হবে এবং কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের দুইপাশে বৃক্ষরোপণ, খাস জমিতে বনায়ন, কৃষি ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, দক্ষ যুবশক্তি তৈরি, খাল খনন, শিক্ষা উন্নয়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন অগ্রাধিকার পাবে।

তিনি আরও বলেন, পায়রা বন্দরে পূর্বের সরকার ১৬ হাজার কোটি টাকা খরচ করলেও বর্তমান সরকার এর গুরুত্ব কমিয়ে মাদারবাড়িতে মনোযোগ দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বন্দরের আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০ হাজার কিলোমিটার খাল খননসহ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯