পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বরিশাল নগরীতে পৃথক দুটি র্যালি অনুষ্ঠিত হয়েছে।বরিশাল সিটি কর্পোরেশন-এর আয়োজনে নগর ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউর বারীসহ বিসিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অন্যদিকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে নগরীতে পৃথক র্যালির আয়োজন করে হেরার রশ্মি শিল্প গোষ্ঠী। নগরীর জিলা স্কুল মোড় থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং রমজানের পবিত্রতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
