ঢাকা, ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আজ সৈয়দ কুতুব উদ্দিন আল হোসাইনীর ১০ বার্ষিক ঔরস

ধর্ম | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(২ মাস আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৪২ পূর্বাহ্ন

banglahour


কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামের প্রখ্যাত সুফি সাধক ও পীরে কামেল সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল-হুসাইনী চিশতী (রহঃ) ১০ম ওফাৎ দিবস উপলক্ষে বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হবে অষ্টগ্রাম হাবেলিতে।

আজ বৃহস্পতিবার বিকেল থেকে সারারাত ব্যাপী মিলাদ মাহফিল, খতমে কুরআন, জিকির, সামা ও সুফিবাদ নিয়ে আলোচনা হবে।

মাওলানা সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল হোসাইনী (রহঃ) ৮ এপ্রিল ১৯৩২ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিখ্যাত ‘অষ্টগ্রাম হাবেলি বা নয়কোষা জমিদার বাড়ি'র সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন।

হাওরাঞ্চলের প্রাকৃতিক ও আধ্যাত্মিক আবহমান ঐতিহ্যে বেড়ে ওঠা সৈয়দ কুতুব উদ্দিন আহমদ (রহঃ) বহু জারিগান, মর্সিয়া, উর্দু ও বাংলা কাসিদা, গজল এবং ভক্তিমূলক গান রচনা করেছেন। ​তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, 'নিয়ামতে খোদা আহলে বাইতে মোস্তফা', 'আত্মার খোরাক', 'প্রদীপ',
'সত্যের মানদণ্ড ইমাম হোসাইন (আঃ)', অসায়েফে হোসাইনী', এছাড়াও তাঁর রচিত বহু পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সৈয়দ কুতুব উদ্দিন আহমেদ আল হোসাইনি ২০১৬ খ্রিস্টাব্দের ৩০জুলাই ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন।

এবার ১০ম বার্ষিক ঔরসে দেশের বিভিন্ন জেলা-উপজেলার হাজার হাজার মুরীদ, ভক্ত নারী-পুরুষ ও তরিকতপন্থি আলেমগণ ঔরসে উপস্থিত থাকবেন।

এই বিষয়ে অষ্টগ্রাম হাবেলির জৈষ্ঠ সন্তান ও অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, প্রতি বছরের মতো এবারও সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল হোসাইনির (রাহঃ) ১০ম বার্ষিক ঔরস অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার নারী-পুরুষ অংশ নিবে। শুক্রবার ভোরে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সম্মৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

 

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম