ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উদ্বোধনী ব্যানার টানানোকে ঘিরে আলোচনা

সারাদেশ | ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি।

(৮ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ২:৩৬ অপরাহ্ন

banglahour

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পর এবার পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েও উদ্বোধনী ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। দলীয় কার্যালয়ের পাশের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সেহরির পর বাইরে এসে তিনি দেখেন আনুমানিক ২০–২৫ বছর বয়সী ৫ থেকে ৬ জন যুবক এসে দলীয় কার্যালয়ের সামনে একটি ব্যানার টানিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।


সরেজমিনে দেখা যায়, ব্যানারটি সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমের নামে টানানো হয়েছে। ব্যানারে উল্লেখ ছিল—রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিমের নির্দেশনায় পাংশা উপজেলাসহ জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা করা হয়েছে।


উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টিতে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। প্রায় ১৮ মাস পর হঠাৎ করে উদ্বোধনী ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।


এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে গিয়ে তারা টানানো ব্যানারটি দেখতে পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম