ময়মনসিংহ গার্ডিয়ান নার্সিং শিক্ষা পরিবারের আয়োজনে ৫ম ব্যাচের নার্সিং শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের সহযোগিতায় নগরীর ভাটিকাশর হোমেরিক অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ।
গার্ডিয়ান নার্সিং শিক্ষা পরিবারের পরিচালক আবু রায়হান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার এবং কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এম এ কে জাহিদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
