ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পিতা–পুত্র নিহত

সারাদেশ | আলী আকবর জামালপুর প্রতিনিধি।

(৮ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৩:৫৬ অপরাহ্ন

banglahour

জামালপুরে চেকপোস্টে পরিবহন থামানোকে কেন্দ্র করে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পিতা–পুত্র নিহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে।


শুক্রবার দুপুরে জামালপুর-শেরপুর সড়কের ব্রিজ এলাকার দক্ষিণ পাশে চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।


স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ সদস্যরা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামার সংকেত দিলে তার পেছনে থাকা মোটরসাইকেলটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পিতা–পুত্রের মৃত্যু হয়।


ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালায় এবং জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম