ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৮ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১৯ অপরাহ্ন

banglahour

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে নির্বাচিত সংসদ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন। তিনি জানান, সিলেটের অবকাঠামো উন্নয়ন, বিমান, রেল ও সড়কের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং সিলেটবাসীর সঙ্গে কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না।
মন্ত্রী এসব কথা বলেন হযরত শাহজালাল ও শাহপরান (র) মাজার জিয়ারত এবং হযরত মাওলানা নুরুউদ্দিন গহরপুরী (র) এর কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে। তিনি বলেন, সিলেটবাসীর আশা-প্রত্যাশা পূরণে নির্বাচিত সংসদ সদস্যরা দায়বদ্ধ।


এর আগে শুক্রবার সকালেই মন্ত্রী সিলেটের শাহী ঈদগাঁহ মাঠ পরিদর্শন করেন। তিনি আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে মাঠটিকে দ্রুত সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করার নির্দেশ দেন। এছাড়া মাঠের ভাঙ্গাচোরা অংশ মেরামত, রংকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করার কথাও বলেন।
পরিদর্শনে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাঁহ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম