ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৮ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৮:৫০ অপরাহ্ন

banglahour

সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের শাহী ঈদগাঁহ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী আসন্ন ঈদ-উল-ফিতর কে সামনে রেখে শাহী ঈদগাঁহ মাঠটিকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়া মাঠের ভাঙ্গাচোরা জায়গাসমূহ মেরামত এবং মাঠের রংকরণ সহ ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।  ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, শাহী ঈদগাহ মাঠটি সিলেটের একটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম