ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাংবাদিক রুবেল তালুকদারকে হুমকি, দুর্ব্যবহার

সারাদেশ | ডেস্ক রির্পোট

(২ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ১২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১৭ অপরাহ্ন

banglahour

ছবি: Mehendiganj Times ইউটিউব চ্যানেল থেকে নেয়া

বরিশাল: জাতীয় অনলাইন বাংলাআওয়ারের ষ্টাফ রির্পোটার ও মেহেন্দিগঞ্জ উপজেলার জনপ্রিয় অনলাইন মিডিয়া Mehendiganj Times এর এডমিন রুবেল তালুকদারকে হুমকি ও তার সাথে দুর্ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার ২০ ফ্রেব্রুয়ারী ২৬ জুমা’বাদ ও মাগরিবের পর হোয়াট এপস্ নম্বরে ফোন দিয়ে তাকে হুমকি ও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে কে তার সাথে এমন আচরণ করেছে তা এখনই বলতে চান না তিনি।

জানা যায়, নদী বেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলাকে সোস্যাল মিডিয়া ব্যবহার করে Mehendiganj Times এর মাধ্যমে তুলে ধরছেন দীর্ঘ বছর থেকে। তিনি এ উপজেলার খবরাখবর বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন নিরলসভাবে। কিন্তু হঠাৎ করে এক ব্যক্তি Mehendiganj Times এর কাজে ঈশানিত হয়ে এর নাম পরিবর্তন করার করার হুমকি দেয় এবং কাজ করতে বাঁধা প্রদান করবে বলে দুর্ব্যবহার করে। এর আগেও মাঠ পর্যায়ে সাংবাদিকতা করা আ: রহমানকেও অপদস্ত করা হয় বলে জানা যায়।

উল্লেখ্য, রুবেল তালুকদার বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়াসহ সোস্যাল মিডিয়ায় কাজ করে স্থানীয়ভাবে জনপ্রিয়তা লাভ করে বিশেষ করে তিনি Mehendiganj Times  এর মাধ্যমে এ উপজেলাকে বাংলাদেশব্যাপী পরিচয় করিয়ে দিতে চেষ্টা করেন। তার এই কাজে বাঁধা দেয়া ও দুর্ব্যবহারকে বাক স্বাধীনতার নগ্ন হস্তক্ষেপ হিসেব উল্লেখ করে বলেন, যারা এগুলো করছে তারা নিজের মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে এগিয়ে যাক Mehendiganj Times এই নাম বা এটা তাদের নয় তারপরও তাদের এই আচরণ অনাকাঙ্খিত। রুবেল তালুকদার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯