ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন

সারাদেশ | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(২ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৫:২২ অপরাহ্ন

banglahour

সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা-র সরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান-এর খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল মিলেছিল, তা প্রমাণিত। পরবর্তীতে খালগুলো ভরাট ও মৃতপ্রায় হয়ে পড়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে।তিনি আরও বলেন, এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছাবে, ফলে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

মন্ত্রী বলেন, আমরা কোনো দলীয় সরকার বা দলীয় রাষ্ট্র গঠন করবো না আমরা জনগণের সরকার গঠন করবো।” তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের কল্যাণে কাজ করার পরিবেশ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেনবরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদীর সরিকল ইউনিয়নের কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি, প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, সহকারী প্রকৌশলী এসএম আতাই রাব্বি এবং উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় খাল পুনঃখনন ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯