চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেছেন, “জনকল্যাণমূলক কাজে কোনো বাধা সহ্য করা হবে না।
সংসদ সদস্য রুহুল আমিন আরও বলেন, নির্বাচনের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। পূর্বে কাজের ক্ষেত্রে কমিশন (ঘুষ) নেওয়ার অভিযোগ ছিল, তবে এবার ওই কমিশনের কোনো প্রয়োজন নেই। সততার সঙ্গে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে এবং জনগণের ন্যায্য প্রাপ্য সঠিকভাবে পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। তিনি শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন খাতে সমন্বিতভাবে কাজ করে চুয়াডাঙ্গা জেলাকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর হাইস্কুল মাঠে জামায়াতে ইসলামী রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি আমির হামজার সভাপতিত্বে ও সেক্রেটারী ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রুহুল আমিন।
গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। রায়পুর ইউনিয়নের পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান
জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন
জেলা প্রশিক্ষণ সেক্রেটারী জিয়াউল হক
জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন
ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাফিজুর রহমান
জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
